Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রামে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের শংসাপত্র দেওয়া হল

খড়গ্রামে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের শংসাপত্র দেওয়া হল
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কান্দি: মঙ্গলবার খড়গ্রাম ব্লকের বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের হাতে মুখ্যমন্ত্রীর দেওয়া শংসাপত্র তুলে দিল প্রশাসন। এদিন ওই ব্লকের নগরগ্রামের বিডিও অফিসের মুক্তমঞ্চে স্থানীয় ১২টি পঞ্চায়েতের ১২০জন উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। বাকিদের পরে পঞ্চায়েত অফিসগুলি থেকে শংসাপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে। ওই ব্লকে প্রায় ১৪০০জন বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা রয়েছেন। এদিন সেখানে হাজির ছিলেন খড়গ্রামের বিডিও মিলনী দাস, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত প্রমুখ। বিধায়ক বলেন, শংসাপত্র বিলির সঙ্গে প্রত্যেক উপভোক্তাকে বলা হয়েছে, বাড়ি তৈরির সময় কারও প্ররোচনায় পা দেবেন না। কাউকে কোনও অর্থ দেবেন না।
Advertisement
সম্পর্কিত সংবাদ