Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরের কারখানা খোলা নিয়ে সমাধানসূত্র অধরা

খড়্গপুরের কারখানা খোলা নিয়ে সমাধানসূত্র অধরা
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরে নিমপুরার বেসরকারি কারখানা খোলা নিয়ে সোমবারও সমাধানসূত্র মিলল না। এর আগে খড়্গপুরের উপ-শ্রম আধিকারিকের অফিসে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে মালিকপক্ষ উপস্থিত হয়নি। তাই এদিন কলকাতায় বিশেষ শ্রম আধিকারিক তীর্থঙ্কর সেনগুপ্ত মালিকপক্ষ ও শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন।
Advertisement
শ্রমিকদের প্রতিনিধিরা জানান, যে চারজনকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে, তাঁদের পুনর্নিয়োগ করলেই শ্রমিকরা কাজে ফিরবেন। খড়্গপুরের উপ-শ্রম আধিকারিক তাপস দত্ত বলেন, বিশেষ শ্রম আধিকারিক মালিকপক্ষকে ১৫দিনের মধ্যে ওই শ্রমিকদের কাজে নিয়োগের কথা বলেন। কিন্তু মালিকপক্ষ দু’মাস পর রিভিউ করে নিয়োগের কথা বলেছে। ফলে এদিনও মীমাংসা হয়নি। ওই শ্রমিকদের নিয়োগ সহ কয়েকটি দাবি ঘিরে কারখানাটির প্রায় পাঁচশো শ্রমিক কাজ বন্ধ করে দিয়েছেন।
সম্পর্কিত সংবাদ