সংবাদদাতা, মেদিনীপুর: শুক্রবার রাতে খড়্গপুর শহরের পাঁচবেড়িয়া এলাকায় বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। মৃতের নাম শেখ জাভেদ(১৯)। পুলিস শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে বকঝকা করায় জাভেদ আত্মঘাতী হয়েছেন। মৃতের দাদা শেখ রাজেশ বলেন, বাড়িতে ভাইকে একটু বকাঝকা করা হয়েছিল। তারপরই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে।



