Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

খড়্গপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: শনিবার সন্ধ্যায় খড়্গপুর শহর লাগোয়া রাজগ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম অয়ন সেন(১৮)। বাড়ি খড়্গপুর শহরের ভগবানপুর এলাকায়। খড়্গপুর জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। জিআরপির অনুমান, লাইন পারাপারের সময় এই ঘটনা ঘটে। মৃতের মামা বিটপ রায় বলেন, ভাগ্না ওইদিন দুপুরে ভাত খেয়ে বেরিয়ে যায়। ঘরে সামান্য অশান্তি হয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ