সংবাদদাতা,মেদিনীপুর: সোমবার ভোরে খড়্গপুর স্টেশন থেকে এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করে জিআরপি। ওই পুরুষ যাত্রীর বয়স আনুমানিক ৫৫ বছর। ময়নাতদন্তের জন্য মৃতদেহ খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে খড়্গপুর জিআরপির অনুমান কোনওভাবে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।



