Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে সিপিএমের জেলা সম্মেলন শুরু  

খড়্গপুরে সিপিএমের জেলা সম্মেলন শুরু
 
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরের অন্ধ্র হাইস্কুলে রবিবার থেকে সিপিএমের ২৫তম জেলা সম্মেলন শুরু হয়। এদিন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য সম্মেলনের উদ্বোধন করেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সংগঠনের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম উপস্থিত ছিলেন। সম্মেলনে ৩৬১জন প্রতিনিধি যোগ দিয়েছেন। সূত্রের খবর, সম্মেলনে প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায়নি। তিনি জেলা সম্পাদকও ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠায় পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ