সংবাদদাতা, মেদিনীপুর: রেলের একটি নোটিসকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর শহরে। রেলের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল। শহরের ২৬ নম্বর ওয়ার্ডের পাঁচপীরে রেলের বস্তি এলাকায় বেআইনি নির্মাণ সরিয়ে ফেলার নোটিস দিয়েছে রেল। অভিযোগ বস্তি এলাকার বেশ কয়েকটি বাড়ি লাগোয়া জায়গায় রেলের জমিতে বেআইন নির্মাণ হচ্ছে। এই খবর পাওয়ার পরই রেলের পক্ষ থেকে ওই সব বাড়িতে নোটিস সেঁটে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে রেলের জমিতে যেসব বেআইনি নির্মাণ করা হয়েছে। ১৫ দিনের মধ্যে তা সরিয়ে ফেলতে হবে। নয়তো আইনি পদক্ষেপ নেওয়া হবে। রেলের এই নোটিস দেওয়ার পরই বৃহস্পতিবার এলাকায় সর্বদলীয় বৈঠক হয়। সেখানে বিজেপি, তৃণমূল, সিপিআই সব দলের প্রতিনিধিই ছিলেন। এই নোটিসের প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃমণূল। প্রাক্তন বিধায়ক তথা পুরসভার কাউন্সিলার প্রদীপ সরকার ওই নোটিস ছিঁড়ে ফেলে দেন। তৃণমূলের অভিযোগ রেল বস্তি উচ্ছেদ করতে চাইছে।
Advertisement
প্রদীপবাবু বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়্গপুরে এসে বলেছিলেন কোনওভাবেই রেলের বস্তি উচ্ছেদ করা যাবে না। মাঝে মাঝেই রেল এভাবে নোটিস দিয়ে বস্তিবাসীদের ভয় দেখায়। তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হয়। রাতের অন্ধকারে বস্তিতে গিয়ে উচ্ছেদের চেষ্টা করা হয়। ভোটের সময় এভাবেই ভয় দেখিয়ে বিজেপির পক্ষে ভোট করানো হয়। ২৬ সালে বিধানসভা ভোটের আগে এখন থেকেই বস্তিবাসীদের ভয় দেখানো শুরু হয়েছে। আমরা কোনওভাবেই তা হতে দেব না। তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আর নোটিসে রেলের কোনও আধিকারিকের সই না থাকায় তা ছিঁড়ে ফেলে দিয়েছি।
রেলের সিনিয়র ডিসিএম অলোক কৃষ্ণা বলেন, রেলের জায়গায় অন্য কেউ কোনও নির্মাণ করতে পারে না। তা সম্পূর্ণ বেআইনি। এরকম নির্মাণ হলে রেল তো নোটিস করবেই। ওখানে বেআইনি নির্মাণ হয়েছে তাই রেল নোটিস করেছে। স্থানীয় বিজেপি কাউন্সিলার অনুশ্রী বেহেরা বলেন, আমি যতদূর জেনেছি রেল কোনও বস্তি উচ্ছেদ করছে না। যদি রেল বস্তি উচ্ছেদ করে আমিও তার বিরোধিতা করব।