Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে পথ দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

খড়্গপুরে পথ দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণ এলাকার বসন্তপুরের কাছে গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু হল। মৃতদের নাম সন্তোষ গুপ্তা(৪৩) ও বাপ্পাদিত্য সিনহা(৩৪)। সন্তোষবাবুর বাড়ি মেদিনীপুর শহরের তোড়াপাড়ায়। মেদিনীপুর শহরেরই হাতারমাঠ এলাকায় থাকতেন বাপাদিত্য। এদিন সকালে পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করেন। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিস জানিয়েছে, দুই যুবক বাইক নিয়ে ডেবরার দিক থেকে খড়্গপুরের দিকে আসছিলেন। কোনও গাড়ি তাঁদের ধাক্কা মেরে  পালিয়ে যায়। বাইকটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দু’জনকেই গাড়িটি পিষে দিয়ে চলে যায়। সন্তোষবাবু ও বাপ্পাদিত্যর বাড়ি মেদিনীপুর শহরের পঞ্চুরচকে ফুটপাতে দোকান রয়েছে। একজনের ফাস্টফুডের এবং অন্যজনের চায়ের দোকান রয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওইদিন দোকান বন্ধের পর অনেক রাতে দুই বন্ধু বাইক নিয়ে বেরিয়ে যান। তাঁরা কোথায় গিয়েছিলেন, তা অবশ্য সঠিকভাবে কেউ বলতে পারছেন না। এক প্রতিবেশী বলেন, শুনেছি, ওঁদের কারও একজনের ভাগ্নের জন্মদিন আছে বলে গিয়েছিল। ফেরার সময় দুর্ঘটনা ঘটে। এদিন সকালে পরিবারের লোকজন দুর্ঘটনার খবর পান। ঘটনায় পঞ্চুরচক এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Advertisement
সম্পর্কিত সংবাদ