সংবাদদাতা, মেদিনীপুর: শুক্রবার দুপুরে খড়্গপুর শহরের খরিদা এলাকায় অটোর ধাক্কায় ভাঙল রেলগেট। রেলগেট পড়ে থাকায় খরিদা, মালঞ্চ রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয় বাসিন্দাদের। এদিন দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর-হাওড়া শাখায় লাইনে ট্রেন আসার আগে রেলগেট ফেলা হয়। সেইসময় একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গেটে ধাক্কা মারে। ফলে গেটটি ভেঙে যায়। প্রায় দু’ঘণ্টা পর মেরামত করে ফের চালু করা হয়।