Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুর ও গোকুলপুর স্টেশনে অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার

খড়্গপুর ও গোকুলপুর স্টেশনে অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: রবিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-হাওড়া লাইনের গোকুলপুর স্টেশনে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হয়। খড়্গপুর জিআরপি জানিয়েছে, ওই যুবক গোকুলপুর এলাকাতেই ভিক্ষা করত। দেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাতে খড়্গপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মেও এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তাঁরও পরিচয় জানা যায়নি। ওই মহিলাও এলাকায় ভিক্ষা করতেন বলে জিআরপি জানিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ