Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে কারখানায় কর্মীদের বিক্ষোভ

খড়্গপুরে কারখানায় কর্মীদের বিক্ষোভ
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরের নিমপুরা শিল্পাঞ্চলের একটি বেসরকারি কারখানায় শনিবার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান কর্মীরা। স্থায়ী, অস্থায়ী ও ঠিকাকর্মী মিলিয়ে এদিন প্রায় ৫০০জন কর্মী বিক্ষোভে শামিল হন। সকাল থেকে কারখানার সামনে ধর্না চলে। বিক্ষোভকারীদের অভিযোগ, কর্তৃপক্ষ কোনও দাবি মানছে না। খড়্গপুরের উপ শ্রম আধিকারিক তাপস দত্ত বলেন, এদিন কর্মীরা ওখানে আন্দোলন করছেন বলে শুনেছি। তবে মালিকপক্ষ আমাকে কিছু জানায়নি। ওই কারখানার ব্যাপারে মালিকপক্ষ ও কর্মীদের নিয়ে আগে থেকেই একটি বৈঠক ডাকা হয়েছে। আগামী মঙ্গলবার সেই বৈঠক হবে। 
Advertisement
কর্মীরা বলেন, সরকারি হারে বেতন দেওয়া হয় না। কোনও কিছুর প্রতিবাদ করলে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। ক্যান্টিনে নিম্নমানের খাবার দেওয়া হয়। কোনও চিকিৎসক নেই। অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও নেই। কারখানার কর্মী বিপদভঞ্জন শাসমল বলেন, এনিয়ে বহুবার আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। 
সম্পর্কিত সংবাদ