সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর কলেজের নামে তাদের জমি রেকর্ডভুক্ত করতে হবে। এই দাবিতে বুধবার বিএলএলআরও অফিসের সামনে বিক্ষোভ দেখায় খড়্গপুর কলেজ জমি ও নয়নজুলি রক্ষা কমিটি। বিক্ষোভকারীদের পক্ষ থেকে ডেপুটেশনও দেওয়া হয়। প্রসঙ্গত কলেজের প্রায় ২০ একর জমির মধ্যে দানের জমি যেমন আছে। তেমনই আছে সরকারের অধিগ্রহণ করা জমিও। অভিযোগ সেই জমির বেশকিছু পরিমাণ বেহাত হয়ে গিয়েছে। সেই জমি পুনরুদ্ধারের জন্য কলেজের পক্ষ থেকে যেমন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাছে দরবার করা হয়েছে। তেমনই গড়ে উঠেছে খড়্গপুর কলেজ জমি ও নয়নজুলি রক্ষা কমিটিও। কলেজের প্রাক্তনী ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই কমিটি গড়ে তোলা হয়েছে। কমিটির অভিযোগ, শুধু কলেজের জমি বেদখল হয়ে যাচ্ছে তাই নয়, সামনে নয়নজুলিও দখল হয়ে গিয়েছে। ফলে নষ্ট হচ্ছে কলেজের সৌন্দর্য। এদিকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর থেকে জমি চিহ্নিত করে না দেওয়ায় কলেজ কর্তৃপক্ষও তাদের জমি সীমানা প্রাচীর দিয়ে ঘিরতে পারছে না।
Advertisement
কমিটির সম্পাদক অনিল দাস বলেন, কলেজের দানের ও অধিগ্রহণের জমির যে অংশ রেকর্ডভুক্ত হয়নি তা অবিলম্বে কলেজের নামে রেকর্ড করতে হবে। তিনি বলেন, দানের জমির পরিমাণ ১৩ একর ৪০ ডেসিমিল ও অধিগ্রহণ করা জমির পরিমাণ ৭ একর ১৮ ডেসিমল। এর মধ্যে বেশকিছু জমি বিক্রি হয়ে গিয়েছে। আমাদের দাবি, এই সব জমি কলেজের নামে রেকর্ড করতে হবে।
প্রসঙ্গত কলেজের আবেদনে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভূমি ও ভূমি দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে জমির জরিপ করা হয়। তার পরিপ্রেক্ষিতে এদিন বিকেলে শুনানির সময়ও ধার্য হয়। তার আগেই বিক্ষোভ দেখায় কমিটি।
প্রসঙ্গত কলেজের আবেদনে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভূমি ও ভূমি দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে জমির জরিপ করা হয়। তার পরিপ্রেক্ষিতে এদিন বিকেলে শুনানির সময়ও ধার্য হয়। তার আগেই বিক্ষোভ দেখায় কমিটি।



