সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর জগন্ননাথ মন্দিরে রাস উৎসব পালিত হল। শুক্রবার এই উপলক্ষ্যে কয়েক হাজার ভক্তপ্রাণ মানুষ অন্নভোগ গ্রহণ করেন। বৃহস্পতিবার ঘটস্থাপনের মধ্যে দিয়ে পুজো শুরু হয়। এদিন সন্ধ্যায় ভগবত পাঠও হয়। এছাড়া এদিনই খরিদা, নিমপুরা সহ বিভিন্ন গুরুদুয়ারে গুরু নানকের জন্মদিন পালিত হয়। শিখ ধর্মালম্বী সহ বহু মানুষ এদিন সেখানে প্রার্থনা করেন। ছিলেন জনপ্রতিনিধিরাও। বিকেলেও গুরুদুয়ারগুলিতে ভক্তপ্রাণ মানুষের ভিড় হয়।



