Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুর হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকানের দায়িত্ব নয়া সংস্থাকে

খড়্গপুর হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকানের দায়িত্ব নয়া সংস্থাকে
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার থেকে ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালানোর দায়িত্ব নিল নতুন সংস্থা। এখানে অনেক সস্তায় ওষুধ পাওয়া যাবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এর আগে যে সংস্থা ছিল তারা ঠিকমতো পরিষেবা দিতে পারছিল না। তাই তাদের বদলে নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখান থেকে খড়্গপুর শহর সহ গ্রামীণ এলাকা, দাঁতন, নারায়ণগড়, মোহনপুর, কেশিয়াড়ি, পিংলা, ডেবরা ও সবংয়ের বাসিন্দারা উপকৃত হবেন। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌবে বলেন, এর আগে একটা সংস্থা দায়িত্বে ছিল। কিন্তু রোগীরা ঠিক মতো ওষুধ পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। প্রায় অচলাবস্থা দেখা দিয়েছিল। ফলে রোগীরা রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তাই এবার নতুন একটি সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হল। ২৪ ঘণ্টাই দোকান খোলা থাকবে। তিনি আরও বলেন, ৭৮ শতাংশ ছাড় দিয়ে রোগীদের এখান থেকে ওষুধ বিক্রি করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ