Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে দুর্ঘটনায় মৃত্যুর পর কারখানার ফাঁকা জমি ঘেরার দাবি  

খড়্গপুরে দুর্ঘটনায় মৃত্যুর পর কারখানার ফাঁকা জমি ঘেরার দাবি
 
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: বেসরকারি কারখানার ফাঁকা জমি প্রাচীর দিয়ে ঘিরতে হবে। ফাঁকা জমিতে দুর্ঘটনায় বাসিন্দার মৃত্যুতে এই দাবি তুলেছেন খড়্গপুর-২ ব্লকের শ্যামনগর এলাকার বাসিন্দারা। বেসরকারি কারখানাটি  ছাই ফেলে এই জমি ভরাটের কাজ করছে। সোমবার ডাম্পারের ধাক্কায় ছাই ফেলার কাজে যুক্ত গৌরী কাপড়ী নামে এক মহিলার মৃত্যু হয়। সীমানা প্রাচীর দেওয়া সহ ক্ষতিপূরণ ও পরিবারের একজনের চাকরির দাবিতে সোচ্চার হন বাসিন্দারা। পুলিসের উপস্থিতিতে গ্রামবাসী ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে সন্ধ্যা পর্যন্ত আলোচনা চলে। সন্ধ্যার পর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিস। স্থানীয় বাসিন্দা স্বপন রাণা বলেন, কারখানা কর্তৃপক্ষ আপাতত আড়াই লক্ষ টাকা দিচ্ছে। একজনের চাকরিও দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। বাকি বিষয় নিয়ে পুনরায় আগামী শনিবার আলোচনায় বসা হবে। কারখানার এগজিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী বলেন, দ্রুত যাতে জমিটি প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া যায়, তার উদ্যোগ নেওয়া হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ