সংবাদদাতা, মেদিনীপুর: প্রতিদিনই ট্রেন দেরিতে চলছে। দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। তার প্রতিবাদে বৃহস্পতিবার খড়্গপুরে রেলের ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখায় এসইউসি। তাদের অভিযোগ, আগাম ঘোষণা ছাড়া ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। রেল বেসরকারিকরণের পরিকল্পনা চলছে। এইসব অভিযোগে এদিন কর্মী-সমর্থকরা বাসস্ট্যান্ড থেকে মিছিল করে এসে বিক্ষোভে শামিল হন। ডেপুটেশনও দেওয়া হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া থেকেও কর্মীরা এদিন যোগ দেন।



