Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে বিষ খেয়ে বৃদ্ধের মৃত্যু

খড়্গপুরে বিষ খেয়ে বৃদ্ধের মৃত্যু
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর গ্রামীণ থানার পেঁচাপাড়া এলাকায় বিষ খেয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর নাম ফকির হেমব্রম(৬৮)। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তিনি বিষ খান। পরিবারের লোকজন তৎক্ষণাৎ তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে।
Advertisement
সবংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার: বুধবার সবং থানার কসবা সবং এলাকায় বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। তাঁর নাম শেখ ইসমাইল(৪৪)। দেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ