Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে বেসরকারি কারখানার জট কাটল না

খড়্গপুরে বেসরকারি কারখানার জট কাটল না
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: শ্রমদপ্তরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে এল না মালিকপক্ষ। ফলে খড়্গপুর শহরের নিমপুরা শিল্পতালুকের বেসরকারি কারখানার অচলাবস্থা কাটল না।
Advertisement
বিভিন্ন দাবিতে কারখানার স্থায়ী, অস্থায়ী ও ঠিকাকর্মীরা চারদিন ধরে ধর্না চালিয়ে যাচ্ছেন। পাঁচশোর বেশি কর্মী কাজ বন্ধ করে দেওয়ায় কারখানার উৎপাদনও বন্ধ হয়ে গিয়েছে। অচলাবস্থা কাটাতে মঙ্গলবার খড়্গপুরের উপ-শ্রম আধিকারিক ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছিলেন। কিন্তু মালিকপক্ষ না যাওয়ায় বৈঠক হয়নি। 
উপ-শ্রম আধিকারিক তাপস দত্ত বলেন, মালিকপক্ষ চিঠি দিয়ে জানিয়েছিল, তারা বৈঠকে আসবে না। এদিন কর্মচারীদের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। মালিকপক্ষকে ফোন করে বৈঠকে আসতে বলা হয়েছিল। কিন্তু তারা বৈঠকে আসবে না বলে জানিয়ে দেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফের বৈঠক ডাকা হবে। আন্দোলনকারীদের তরফে বিপদভঞ্জন শাসমল বলেন, মালিকপক্ষ না আসায় বৈঠক হয়নি। যতদিন না সমস্যার সমাধান হচ্ছে, আমরা আন্দোলন থেকে সরছি না।
সম্পর্কিত সংবাদ