Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুর বইমেলার উদ্বোধনে আসছেন কবি জয় গোস্বামী  

খড়্গপুর বইমেলার উদ্বোধনে আসছেন কবি জয় গোস্বামী
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর বইমেলার সঙ্গে প্রথম থেকে যুক্ত যে সমস্ত ব্যক্তি প্রয়াত হয়েছেন, এবার তাঁদের মরণোত্তর সম্মান জানাবে বইমেলা কমিটি। রবিবার কমিটির সম্পাদক দেবাশিস চৌধুরী বলেন, ৪ জানুয়ারি এই অনুষ্ঠান হবে। এছাড়া, যাঁরা বইমেলার সঙ্গে প্রথম থেকে যুক্ত আছেন, কিন্তু বয়সের ভারে আর আসতে পারেন না, যাঁরা বাইরে চলে গিয়েছেন-তাঁদেরও ওইদিন সংবর্ধিত করা হবে। শহরে সঙ্গীত, শিক্ষা ও ক্রীড়াজগতের কয়েকজনকেও সম্মান জানানো হবে।
Advertisement
দেবাশিসবাবু বলেন, ৪-১২ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। তবে ৫ জানুয়ারি মূল উদ্বোধনী অনুষ্ঠান হবে। ওইদিন উদ্বোধনী মঞ্চে কবি জয় গোস্বামী, সাহিত্যিক আবুল বাসার ও পুলিস সুপার ধৃতিমান সরকার উপস্থিত থাকবেন। প্রায় ৫৭টি বইয়ের স্টল থাকবে। এছাড়া, কিছু খাবার ও অন্য সামগ্রীর স্টল থাকবে। লিটল ম্যাগাজিনের জন্য পৃথক প্যাভিলিয়ন থাকছে। সেখানে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার লিটল ম্যাগাজিন থাকবে। প্রতিদিন আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ