Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু

খড়্গপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: বুধবার ভোরে খড়্গপুর গ্রামীণ এলাকায় কলকাতা-মুম্বই জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম চণ্ডী মান্না(২৯)। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ভূবনেশ্বরপুরে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মোটরবাইকে করে কলকাতার দিক থেকে খড়্গপুরের দিকে আসছিলেন। খড়্গপুর গ্রামীণ এলাকার রূপনারায়ণপুর সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন। খবর পেয়ে পুলিস তাঁকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
সম্পর্কিত সংবাদ