Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু

খড়্গপুরে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর লোকাল থানার বেনাপুর কাশীজোড়ার এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্গাপদ কর(৬৮) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
Advertisement
পুলিস জানিয়েছে, দুর্গাপদবাবু বহুদিন ধরে নানা রোগে ভুগছিলেন। এর ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বুধবার সন্ধ্যায় তিনি নিজেই গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। মেদিনীপুর মেডিক্যালেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সেখানে দেহের ময়নাতদন্ত হয়। অবসাদের জেরে ওই বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেন।
সম্পর্কিত সংবাদ