Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে বিভিন্ন ওয়ার্ড চিহ্নিত করতে বোর্ড লাগাবে পুরসভা

খড়্গপুরে বিভিন্ন ওয়ার্ড চিহ্নিত করতে বোর্ড লাগাবে পুরসভা
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরের বিভিন্ন ওয়ার্ড চিহ্নিত করতে নির্দেশিকা বোর্ড লাগাবে পুরসভা। রাতেও যাতে ওই সমস্ত বোর্ড দেখা যায়, সেজন্য আলোর ব্যবস্থাও থাকবে। পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, এই কাজের জন্য টেন্ডার করা হয়েছে। ৩৫টি ওয়ার্ডে এরকম ৭০টি বোর্ড লাগানো হবে। ফলে শহরের বাসিন্দারা সহজেই জানতে পারবেন, কোনটি কোন ওয়ার্ড। পুরসভার কাজ করতেও সুবিধা হবে। শহরের বিদ্যুতের খুঁটিতে নাম্বারিং করার কাজও প্রায় শেষের মুখে। ইন্দা থেকে মালঞ্চ, তালবাগিচা থেকে নিমপুরা-বিশাল এলাকাজুড়ে খড়্গপুর পুরসভার অবস্থান। পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে এটাই সবচেয়ে বড় পুরসভা। এর মধ্যে আইআইটি ও রেলের এলাকাও আছে। চেয়ারপার্সন বলেন, কোথা থেকে কোন এলাকা পর্যন্ত এক-একটা ওয়ার্ডের সীমানা-তা বোর্ড লাগানোর ফলে চিহ্নিত হয়ে যাবে। বাইরে থেকে কেউ এলে তাঁর পক্ষেও গন্তব্যে যাওয়া সহজ হবে। শহরের সৌন্দর্যও বাড়বে। এছাড়া, শহরের বিভিন্ন প্রবেশপথ আলো দিয়ে সাজানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ