Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে আত্মঘাতী দম্পতি  

খড়্গপুরে আত্মঘাতী দম্পতি
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: পারিবারিক অশান্তির জেরে একদিনের ব্যবধানে অত্মঘাতী হলেন এক দম্পতী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণ এলাকার পলশা গ্রামে। রবিবার সন্ধ্যায় এক সঙ্গে স্বামী, স্ত্রীর দেহ দাহ করা হয়।  মৃতদের নাম স্বরাজবন্ধু মাজি(৩৫) ও ববি মাজি(২৫)। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে মাঝে মধ্যেই তাঁদের মধ্যে অশান্তি হতো।  তারই জেরে গত বৃহস্পতিবার স্বরাজবন্ধুবাবু কীটনাশক খান। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।  শনিবার মেদিনীপুর মেডিক্যালে তাঁর দেহের ময়নাতদন্ত হয়। ওই দিনই বিকেলে ববিদেবী বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। বাড়িতে তাঁর মা ও মাসি ছিল। তাদের চোখের আড়ালে গোয়াল ঘরে গিয়ে তিনি গলায় দড়ি দেন। এদিন খড়্গপুর মহকুমা হাসপাতালে তাঁর দেহেরও ময়নাতদন্ত হয়। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য মিঠু সামন্ত বলেন, শনিবার স্ত্রী আত্মহত্যা করায় সেদিন আর স্বামীর মৃতদেহ বাড়িতে আনা হয়নি। এদিন দু’জনের দেহ একসঙ্গে বাড়িতে আনা হয়। সন্ধ্যায় একই সঙ্গে তাদের দাহ করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ