সংবাদদাতা, মেদিনীপুর: মঙ্গলবার খড়্গপুর আইআইটির অতিরিক্ত ডিরেক্টর পদের দায়িত্ব নিলেন অমিত পাত্র। তিনি বর্তমানে ভুবনেশ্বর আইআইটির ডিরেক্টর। এদিন খড়্গপুরের বর্তমান ডিরেক্টর বীরেন্দ্রকুমার তেওয়ারি অবসর নিলেন। তিনি অমিতবাবুকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেন। উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর রিন্টু বন্দ্যোপাধ্যায় ও রেজিস্ট্রার অমিত জৈন। আইআইটির তরফে জানানো হয়েছে, যতদিন না নতুন স্থায়ী ডিরেক্টর নিয়োগ হচ্ছে, ততদিন পর্যন্ত অমিতবাবু অতিরিক্ত ডিরেক্টর হিসেবে কাজ চালাবেন।



