Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

খড়্গপুরে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরের বিভিন্ন এলাকা থেকে মঙ্গল ও বুধবার তিন জনের মৃতদেহ উদ্ধার হয়। বুধবার খড়্গপুর মহকুমা হাসপাতালে মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হয়। এদিন সকালে গিরি ময়দান স্টেশনের প্লাটফর্ম থেকে খড়্গপুর জিআরপি এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে। তাঁর নাম বাবুরাম মুর্মু(৬০)।  বাড়ি ঝাড়গ্রামের জামদা। প্রাথমিক তদন্তে জিআরপির অনুমান, তিনি অসুস্থ ছিলেন। সকালে ঘুমন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে দেখা যায় তিনি মারা গিয়েছেন। এদিনই সকালে শহরের গোলবাজার এলাকা থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৬০ বছর। মঙ্গলবার বিকেলে শহরে পিরবাবা ময়দান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর নাম অমর কুমার(৪০)। বাড়ি শহরের নিউ ডেভেলপমেন্ট এলাকার হরিজন বস্তিতে। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ