সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুরে পৃথক ঘটনায় দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস। শনিবার রাতে খড়্গপুর শহরের সাউথ ইন্দা এলাকায় বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর নাম অর্জুন চৌধুরী(৬৬)। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি শারীরিক অসুস্থতার জন্য মানসিক অবসাদে ভুগছিলেন। ওই দিন রাতেই শহরের আইআইটি বাইপাস এলাকায় বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তাঁর নাম জি প্রিয়া(৩৩)। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। তবে কোনও অভিযোগ না হওয়ায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস।



