Bartaman Logo
১৪ জুন, ২০২৬

সুপ্রিম কোর্টে খেরা

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার পর থেকেই অস্বস্তিতে কংগ্রেস নেতা পবন খেরা। দিনদুয়েক আগেই গুয়াহাটি হাইকোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

সুপ্রিম কোর্টে খেরা
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার পর থেকেই অস্বস্তিতে কংগ্রেস নেতা পবন খেরা। দিনদুয়েক আগেই গুয়াহাটি হাইকোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এবার গুয়াহাটি হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা। সূত্রে খবর, দ্রুত শুনানির আরজি জানিয়ে আজ সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের সামনে মামলাটি উত্থাপন করবেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি। সম্প্রতি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তর স্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন খেরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ