Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খাদ্যমেলার শোভাযাত্রা

খাদ্যমেলার শোভাযাত্রা
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: খাদ্যমেলা উপলক্ষ্যে মঙ্গলবার জলপাইগুড়ির সমাজপাড়া থেকে গোমস্তাপাড়া পর্যন্ত শোভাযাত্রা হল। শোভাযাত্রায় পা মেলান স্বনির্ভর গোষ্ঠীর হাজারেরও বেশি মহিলা। আজ, বুধবার থেকে জলপাইগুড়ি শহর সংলগ্ন অরবিন্দ পঞ্চায়েতের উদ্যোগে খাদ্যমেলা ‘আহারের বাহার’ শুরু হতে চলেছে। ২৯ তারিখ পর্যন্ত চলবে ওই মেলা। পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডলের বক্তব্য, খাদ্যমেলায় ৩১টি স্টল থাকছে। রান্নার প্রতিযোগিতাও রাখা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ