Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খাদিমেলার উদ্বোধন তমলুকে

খাদিমেলার উদ্বোধন তমলুকে
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: শুক্রবার তমলুক রাজবাড়ি ময়দানে জেলা খাদি মেলার উদ্বোধন হল। খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দপ্তরের আয়োজনে ওই মেলার আয়োজন করা হয়। মেলা চলবে ২৭জানুয়ারি পর্যন্ত। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান তথা বিধায়ক কল্লোল খাঁ, সুকুমার দে, তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় ও তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। মেলায় রেশম, তসর, মসলিন, সিল্ক, বালুচরী ও জামদানি শাড়ির পাশাপাশি পটচিত্র, মাদুর, পাট, বাঁশ, মাটি, বেত, কাঠ, চামড়ার নজরকাড়া নানা সামগ্রী রয়েছে। তুলাইপঞ্জি চাল, নলেন গুড়, মোরব্বা, আনারদানার সঙ্গে ঢেঁকি ছাঁটা চালের পিঠে ও পায়েস পাওয়া যাচ্ছে।
Advertisement
এদিকে মেদিনীপুরে  এবছর খাদি মেলায় আড়াই কোটি টাকার সামগ্রী বিক্রি হয়েছে। এই রেকর্ড পরিমাণ টাকার জিনিসপত্র বিক্রি হওয়ায় খুশি বিক্রেতারা। শুক্রবার ছিল মেলার শেষ দিন। এদিন জেলা প্রশাসনের তরফে কারিগরদের পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয়। ১২দিন ধরে মেদিনীপুরের বার্জ টাউন মাঠে অনুষ্ঠিত হয় এই মেলা। মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছিলেন। মেলা প্রাঙ্গণের বাইরে ছিল খাবারের স্টল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ৬ জানুয়ারি খাদিমেলা শুরু হয়েছি। এদিন মেলায় ছোট পুতুল বিক্রি করছিলেন সঞ্জয় মণ্ডল। তিনি বলেন, ভালোই বিক্রিবাটা হয়েছে। এই ধরনের মেলা আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি।
সম্পর্কিত সংবাদ