সংবাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার খড়িবাড়ি ব্লকের বাংলা-বিহার সীমানার চেকরমারিতে একটি লরির পিছনে অপরএকটি লরি ধাক্কা মারলে মৃত্যু হয় ধাক্কা মারা লরির চালকের। জখম হন তিনজন। পুলিস জানিয়েছে, মৃতের নাম রাজু রায় (৪০)। তিনি বিহারের বাসিন্দা ছিলেন। শিলিগুড়ি থেকে বিহারগামী একটি লরি কুয়াশার জেরে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি লরিটিকে দেখতে না পেয়ে পিছনে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই পিছনের লরির চালকের মৃত্যু হয়। গুরুতর জখম হন ওই লরির খালাসি। দাঁড়িয়ে থাকা লরির চালক ও খালাসিও জখম হন। ঘটনার খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত দু’টি লরিই হেফাজতে নেয়।



