সংবাদদাতা, নকশালবাড়ি: চোলাইয়ের ঠেকে অভিযানে গিয়ে আক্রান্ত হলেন দার্জিলিং জেলা পুলিসের এক অফিসার। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত এক যুবককে। যদিও ঘটনায় জড়িত আরও কয়েকজন পালিয়ে যায়। পুলিস জানিয়েছে, বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে।
Advertisement
ঘটনাটি সোমবার রাতে। বাংলা-বিহার সীমানার খড়িবাড়ি ব্লকের ডাঙ্গুজোতে ঘটনাটি ঘটেছে। সূত্র মারফত খবর পেয়ে ডাঙ্গুজোতে একটি চোলাইয়ের ঠেকে রাতে অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিসের টিম। পুলিসের দাবি, অভিযান শুরু হতেই কুড়ি জনের একটি দুষ্কৃতী দল তাঁদের উপর চড়াও হয়। মদ্যপ অবস্থায় থাকা ওই যুবকরা ডিউটিতে আসা পুলিস অফিসার, কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এতে কর্তব্যরত অবস্থায় থাকা খড়িবাড়ি থানার এএসআই শ্যাম থাপা জখম হন। পরে অন্য পুলিস কর্মীরা তাঁকে উদ্ধার করে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তাঁর হাতে পায়ে ও বুকে চোট লেগেছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে, এলাকাটি অন্ধকার থাকায় সুযোগ বুঝে বাকিরা পালিয়ে গেলেও পুলিস ঘটনাস্থল থেকে সুনীল মাহাত নামে একজনকে পাকড়াও করে। পরে তাকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের পর সুনীল মাহতকে গ্রেপ্তার করে। একজন পুলিস অফিসার জখম হলেও বাকিরাও অল্পবিস্তর চোট আঘাত পেয়েছেন। ওই রাতে সেখানে যারা ছিল তাদের কয়েকজনকে পুলিস ইতিমধ্যেই চিহ্নিত করেছে বলে জানিয়েছে। তাদের সন্ধানে এলাকায় মঙ্গলবার সকাল থেকে তল্লাশি অভিযানে নামে খড়িবাড়ি থানার পুলিস।
এ ব্যাপারে দার্জিলিংয়ের পুলিস সুপার প্রবীণ প্রকাশ বলেন, চোলাইয়ের ঠেকে সোমবার রাতে পুলিস অভিযানে যায়। ওই সময় পুলিসের উপর চড়াও হয় বেশকিছু লোক। আমাদের এক অফিসার চোট পান। আমরা নির্দিষ্ট মামলা রুজু করে একজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছি। বাকিদের সন্ধান চলছে। ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। চোলাইয়ের সব ঠেক ভেঙে দেওয়া হবে।
বাংলা-বিহার সীমানায় ডাঙ্গুজোতে একাধিক পানশালা সহ চোলাইয়ের ঠেক সম্প্রতি গজিয়ে উঠেছে। যেহেতু প্রতিবেশী রাজ্য বিহারে মদ নিষিদ্ধ। তাই বিহারের যুবকরা ওই এলাকায় প্রায়ই ভিড় করে। এজন্য মাঝেমধ্যে পুলিস ও আবগারি দপ্তরের কর্মীরা এলাকায় অভিযান চালান। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছে। গত দু’সপ্তাহে মদের মামলায় প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিহারে মদ নিষিদ্ধ থাকায় সড়ক পথে সহজেই খড়িবাড়িতে চলে আসছেন ওই রাজ্যের কিছু সুরাপ্রেমী। এই সুযোগকে কাজে লাগিয়ে গজিয়ে উঠছে চোলাইয়ের ঠেক। যা ঘিরে মাঝেমধ্যে ছোটখাট ঝামেলাও হচ্ছে। পুলিস জানিয়েছে, এমন অভিযান লাগাতার চলবে।