Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খবরের জেরে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় কালভার্টের গর্ত ভরাট

খবরের জেরে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় কালভার্টের গর্ত ভরাট
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: খবরের জেরে ২৪ ঘণ্টার মধ্যে মেরামত করা হল গর্ত। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় কালভার্ট ভেঙে বড় গর্ত  হয়েছিল। দীর্ঘ এক বছর ধরে ঝুঁকি নিয়ে যাতায়াত করছিলেন মানুষজন। সোমবার সকালে সেই কালভার্টের গর্তে অ্যাম্বুলেন্সের চাকা বসে যায়। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান রোগী ও পরিবার। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয়রা। মঙ্গলবার সেই খবর ‘বর্তমান’ এ তুলে ধরা হয়। নড়েচড়ে বসে প্রশাসন। ২৪ ঘণ্টার মধ্যে  ভরাট করে দেওয়া হয় গর্তটি। অপরদিকে গোপাল কেডিয়া মোড় থেকে গোলা মোড় পর্যন্ত প্রায় ৩ কিমি রাস্তা বেহাল দশায় পড়ে ছিল। রাস্তায় ছোট বড় গর্ত তৈরি হয়েছিল। তিন মাস আগে সেই খবরটিও ‘বর্তমান’ এ তুলে ধরা হয়েছিল। এবার সেই রাস্তার কাজ শুরু হতে যাচ্ছে। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও সৌমেন মণ্ডল বলেন, রাস্তার টেন্ডার হয়েছে। নভেম্বরের ১৮ তারিখের পর প্রায় ২ কোটি ১১ লক্ষ টাকা বরাদ্দে কাজ শুরু হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ