Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খবরের জের, ভাঙা স্ট্রেচারের সমস্যা মিটছে মেডিক্যালে

খবরের জের, ভাঙা স্ট্রেচারের সমস্যা মিটছে মেডিক্যালে
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: ভাঙা স্ট্রেচার নিয়ে অবশেষে টনক নড়ল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। ভাঙাচোরা মাত্র ২০টি ট্রলি নিয়ে  পরিষেবা দেওয়ার খবর বর্তমান-এ প্রকাশিত হতে শোরগোল পড়ে যায়। 
Advertisement
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোরে প্রতিদিন গড়ে তিন হাজার রোগী হয়। ইন্ডোরে হাজারেরও বেশি রোগী থাকে। ফলে স্ট্রেচার, হুইল চেয়ারের চাহিদা রয়েছে। এই চাহিদা  মাত্র ২০টি স্ট্রেচার-ট্রলি ও সাতটি হুইলচেয়ার দিয়ে সামাল দেওয়ার চেষ্টা চলছিল। যা রোগী বা চাহিদার  তুলনায়  খুবই কম।  একজন একটি স্ট্রেচার বা হুইর চেয়ার নিয়ে গেলে ডাক্তার দেখিয়ে, সব জায়গায় ঘুরিয়ে পরীক্ষা করিয়ে  ফিরে আসতে তিন থেকে চার ঘণ্টা লেগে যায়। সেকারণে আর একজনকে স্ট্রেচার বা হুইল চেয়ারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কষ্ট করে স্ট্রেচার পাওয়ার পরও হয়রান হতে হয়। কোনওটির চাকা নেই। কোনওটি আবার ভাঙা। ফলে ভাঙা স্ট্রেচারে  রোগী নিয়ে যেতে গিয়ে পরিবারের লোক হয়রান হয়েছেন।
বর্তমান-এ প্রকাশিত এই খবরের জেরে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত নতুন ট্রলি স্ট্রেচার কেনার পাশাপাশি পুরনো ভাঙা স্ট্রেচার মেরামতের সিদ্ধান্ত নেয়। সেইমতো নতুন ২০টি ট্রলি স্ট্রেচার কেনা হয়েছে। পুরনো ২১টি ভাঙা ট্রলি স্ট্রেচার মেরামতের কাজ শুরু হয়েছে। হাসপাতালে অ্যাডিশনাল সুপার ডাঃ নন্দন বন্দ্যোপাধ্যায় বলেন, রোগী পরিষেবার ক্ষেত্রে  ভাঙা স্ট্রেচার বরদাস্ত করা যায় না। সরকারি হাসপাতালে রোগীরা স্ট্রেচারের জন্য দুর্ভোগ পোহাবে, এটা হতে পারে না। তাই আমরা নতুন ২০টি স্ট্রেচার  কিনেছি। ২১ পুরনো ভাঙা ট্রলি স্ট্রেচার মেরামতের কাজ চলছে।
সম্পর্কিত সংবাদ