Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খাবারের দোকানে খাদ্য সুরক্ষা দপ্তর

খাবারের দোকানে খাদ্য সুরক্ষা দপ্তর
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শীত পড়তেই ফাস্ট ফুড খাবারের দোকানগুলিতে ভিড় বাড়ে। সেই সঙ্গে বিক্রি বাড়ে মিষ্টির দোকান, খাবারের দোকানে। এই প্রবণতার মধ্যেই বুধবার কর্ণজোড়া, বোগ্রাম এলাকায় খাবারের দোকানগুলিতে অভিযান করে খাদ্যসুরক্ষা দপ্তর। সঙ্গে ছিল ক্রেতাসুরক্ষা দপ্তর, জেলা এনফোর্সমেন্ট বিভাগের পুলিস দল। মিষ্টির দোকান, হোটেল, রেস্তোরাঁ সহ একাধিক দোকানে ঘোরেন আধিকারিকরা। খতিয়ে দেখা হয় খাবারের মান। রেস্তোরাঁ, হোটেল, মিষ্টির দোকানের হেঁশেলের অবস্থাও সরেজমিনে পরিদর্শন করেন তাঁরা। তোলেন ছবি। যেসব জায়গায় ত্রুটি নজরে এসেছে তাদের নোটিস দিয়ে সতর্ক করা হয়। ক্রেতাসুরক্ষা দপ্তরের আধিকারিক সোমদেব চৌধুরী বলেন, দোকানে দোকানে দেখা হয় মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে কি না। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্সও খতিয়ে দেখা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ