Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খাবারের দোকানে বেআইনি সিলিন্ডার ব্যবহার

খাবারের দোকানে বেআইনি সিলিন্ডার ব্যবহার
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: দোকানে রাখা হয়েছে অগ্নিনির্বাপক যন্ত্র। অথচ তার মেয়াদ দীর্ঘদিন আগেই উত্তীর্ণ। অন্যদিকে খাবারের দোকানগুলিতে বাড়ির রান্নায় ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। এমনই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিস প্রশাসন বাজার এলাকায় অভিযান চালায়। এই অভিযানে এক একটি দোকান থেকে একাধিক গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে পুলিস। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট দ্বারায় মামলা রুজু করা হবে বলে পুলিস জানিয়েছে। ময়নাগুড়ি দমকল বিভাগের ওসি নিতাইচন্দ্র শীল বলেন, অবশ্যই ব্যবসায়ীদের অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে। দ্রুত আমরা বাজার এলাকায় অভিযানে নামছি। ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, শীঘ্রই এনিয়ে বৈঠকে বসব। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, বেশকিছু গ্যাসের সিলিন্ডার উদ্ধার হয়েছে। প্রত্যেকটির কাগজ আমরা খতিয়ে দেখব। প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ