Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়বোঝাই পিকআপ ভ্যানে আগুন

খড়বোঝাই পিকআপ ভ্যানে আগুন
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুক্রবার বর্ধমান-আরামবাগ রাস্তায় নন্দনপুরে খড়বোঝাই একটি পিকআপ ভ্যানে আগুন ধরে যায়। দুর্ঘটনার জেরে এই রাস্তায় বেশকিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা ব্যাহত হয়। স্থানীয়রা বলেন, পিকআপ ভ্যানে বিপজ্জনকভাবে খড় বোঝাই করে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত খড় বোঝাই করে নিয়ে যাওয়ায় হামেশায় দুর্ঘটনা ঘটছে। এদিন আগুনে একটি খড়বোঝাই পিকআপ ভ্যান পুড়ে গিয়েছে। তবে কীভাবে খড়ে আগুন ধরেছিল তা জানা যায়নি। মাধবডিহি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ