Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে খড়দহের বিধায়ক

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে স্বাস্থ্য পরিকাঠামোয় বদলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে খড়দহের বিধায়ক
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে স্বাস্থ্য পরিকাঠামোয় বদলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি পালনে বন্দিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন খড়দহের বিধায়ক কল্যাণ চক্রবর্তী। তিনি বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি সেখানকার কর্মী ও আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। 

Advertisement

স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্রটি কার্যত ভুতুড়ে বাড়ির মতো অবস্থায় পড়ে রয়েছে। কোনো রোগী এলেই রেফার করে দেওয়া হয়। এই স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর খড়দহের বিধায়ক কল্যাণ চক্রবর্তী বলেন, স্থানীয় মানুষ যাতে এই স্বাস্থ্যকেন্দ্রে ঠিকমতো চিকিৎসা করাতে পারেন, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এখানকার কর্তৃপক্ষকে আমি বলেছি, একে আরও আধুনিক করতে যা যা লাগবে, তা জানালে আমি উপযুক্ত জায়গায় দরবার করব। কল্যাণবাবু বলেন, কল্যাণী এক্সপ্রেসওয়ের খুব কাছে এই স্বাস্থ্যকেন্দ্রটি হওয়ায় এখানে একটি ট্রমা কেয়ার সেন্টার গড়ে তোলার দাবি রয়েছে। যাতে কেউ দুর্ঘটনায় পড়লে দ্রুত তাঁকে এখানে এনে চিকিৎসার ব্যবস্থা করা যায়। আমি সরকারের কাছে এই আরজি পৌঁছে দেব। আশা করছি, খুব শীঘ্রই বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের হাল ফিরবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ