Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

খলিলকে বিভ্রান্ত লাগছিল: শেফার্ড

চেন্নাইয়ের বিরুদ্ধে শনিবার বেঙ্গালুরুর ২ রানে জয়ের নায়ক রোমারিও শেফার্ড। শেষদিকে ১৪ বলে তাঁর ৫৩ রানের ইনিংসই খেলায় ব্যবধান গড়ে দেয়।

খলিলকে বিভ্রান্ত লাগছিল: শেফার্ড
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: চেন্নাইয়ের বিরুদ্ধে শনিবার বেঙ্গালুরুর ২ রানে জয়ের নায়ক রোমারিও শেফার্ড। শেষদিকে ১৪ বলে তাঁর ৫৩ রানের ইনিংসই খেলায় ব্যবধান গড়ে দেয়। খলিল আহমেদের করা ১৯তম ওভারে ৩৩ রান নিয়েছিলেন তিনি। ম্যাচের পর এই প্রসঙ্গে শেফার্ডের মন্তব্য, ‘প্রতিটা বলেই বড় শট খেলব এমন পরিকল্পনা নিয়ে নামিনি। তবে ১৯তম ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকানোর পর খলিলকে বিভ্রান্ত লেগেছিল। তখনই ঠিক করে ফেলি, বাকি বলগুলিতেও চালিয়ে খেলব। সেটা করতে পেরে আপ্লুত।’ 

Advertisement

শনিবার খলিলের ওভারে প্রথম চার বলে শেফার্ড হাঁকান যথাক্রমে ৬, ৬, ৪, ৬। পঞ্চম ডেলিভারিটি ‘নো বল’। তাতেও ছক্কা মারেন ক্যারিবিয়ান তারকা। ফ্রি-হিটে অবশ্য ডট বল করেন খলিল। কিন্তু অন্তিম বলে আসে আরও একটি বাউন্ডারি। ২০তম ওভারে পাথিরানাকেও রেয়াত করেননি শেফার্ড। মাত্র ১৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ১৩ বলে অর্ধশতরানের নজির রয়েছে যশস্বী জয়সওয়ালের। এই প্রসঙ্গে শেফার্ডের মন্তব্য, ‘রেকর্ডের কথা মাথায় ছিল না। দলকে জেতাতে পেরেই আমি খুশি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ