সংবাদদাতা, দিনহাটা: কংগ্রেসের সভা ভন্ডুল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের দাবি, শুক্রবার ওকরাবাড়ির হাজিরহাট বাজারে গণ্ডগোল হয়। তাদের সভার মঞ্চ ভেঙে দেওয়া হয়। বাধ্য হয়ে তারা পরে বাজারের প্রতিটি দোকানে গিয়ে প্রচার করেন। এদিন কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহের হয়ে প্রচার করেন প্রদেশ কংগ্রেসের নেতা অমিতাভ চক্রবর্তী ও শিলিগুড়ি পুরসভার কাউন্সিলার সুজয় ঘটক।
Advertisement
কোচবিহার যুব কংগ্রেসের সভাপতি সুকমল বর্মন বলেন, সভা মঞ্চ ভেঙে দেওয়া হয়। তৃণমূলের কোচবিহার জেলার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, এরকম কোনও ঘটনার কথা শুনিনি। ভোটে জামানত বাজেয়াপ্ত হবে বুঝেই এরকম নাটক করছে কংগ্রেস।



