Bartaman Logo
১০ জুন, ২০২৬

কংগ্রেসকে ভোটার তালিকা দেওয়া নিয়ে তিন মাস সময় চাইল কমিশন

কংগ্রেসকে ভোটার তালিকা দেওয়া নিয়ে তিন মাস সময় চাইল কমিশন
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে ভোটার তালিকায় কারচুপি করা হয়েছিল। দীর্ঘদিন থেকে এমনই অভিযোগ করে আসছে বিরোধী ইন্ডিয়া শিবিরের। এমনকী, চলতি মাসের গোড়ায় সংসদে এব্যাপারে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।। তখন চাপে পড়ে কমিশন সমস্ত প্রশ্নের লিখিত জবাব দেওয়ার কথা জানিয়েছিল। অথচ কংগ্রেসকে হরিয়ানা ও মহারাষ্ট্রে ভোটার তালিকা দেওয়া হবে কি না, সেব্যাপারে সিদ্ধান্ত নিতে তিনমাস সময় চাইল তারা। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে এমনই জানিয়েছেন কমিশনের আইনজীবী। আদালত সেই আর্জি মঞ্জুর করেছে। 
Advertisement
২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচনে ভোটার তালিকা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা। তাঁর হয়ে সিনিয়র আইনজীবী অভিষেক সিংভি কোর্টে জানান, গত বছরের ২৯ ডিসেম্বর কমিশনে গিয়ে এনিয়ে আবেদন করেছিল কংগ্রেসের প্রতিনিধিরা। কিন্তু দু’মাস কেটে গেলেও তারা এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি। নিজেদের কাজকর্মে কমিশন চূড়ান্ত স্বচ্ছ্বতা বজায় রাখবে, এটাই তাদের থেকে প্রত্যাশিত বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। সাফাইয়ে কমিশনের আইনজীবী জানান, ২০০৯ সালের পুরনো নথিও চাওয়া হয়েছে, তাই এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এজন্য তিন মাস সময় চান তিনি। যার পরিপ্রেক্ষিতে বিচারপতি জ্যোতি সিং জানান, যত দ্রুত সম্ভব কমিশন কমিশনকে তাদের সিদ্ধান্ত জানাতে হবে। তবে আজ থেকে তিন মাসের বেশি সময় নিতে পারবে না তারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ