Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কংগ্রেস সদস্যের যোগদান, নবগ্রামের পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ

কংগ্রেস সদস্যের যোগদান, নবগ্রামের পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদ জেলায় বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। নবগ্রামের গুড়াপাশলা পঞ্চায়েতের পুণ্ডি সংসদের কংগ্রেস সদস্য ও তাঁর বেশ কয়েকজন অনুগামী শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ফলে এই পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হল। বুধবার সন্ধ্যায় নবগ্রামে পার্টি অফিসে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক কাAনাইচন্দ্র মণ্ডল ও তৃণমূলের নবগ্রাম ব্লক সভাপতি মহম্মদ এনায়েততুল্লা। বিধায়ক বলেন, তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করে বেশ কিছুদিন ধরেই তাঁরা স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এদিন আনুষ্ঠানিকভাবে পুণ্ডি সংসদের কংগ্রেস সদস্য ওসমান গনি ও তাঁর অনুগামী ৫০জন কংগ্রেস কর্মীকে দলে নেওয়া হল। এদিনের যোগদানের ফলে পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হল। নির্দিষ্ট সময় পরই পঞ্চায়েত তৃণমূলের দখলে আসবে। তিনি আরও বলেন, ব্লকের বিরোধী দলের আরও বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য ও কর্মী আমাদের স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে। ঠিক সময়ে তাদেরও দলে নেওয়া হবে। ২০২৬ বিধানসভা ভোটের আগে নবগ্রাম ব্লকে বিরোধী বলে কিছু থাকবে না।
Advertisement
ব্লক সভাপতি মহম্মদ এনায়েততুল্লা বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে গুড়াপাশলা পঞ্চায়েতের ২২টি আসনের মধ্যে জোট ১২টি পেয়ে বোর্ড গঠন করে। তৃণমূল পেয়েছিল ১০টি। দু’মাস আগে সিপিএমের এক সদস্য যোগ দিয়েছিলেন। এদিন কংগ্রেস সদস্য ওসমান গনি যোগ দিলেন। এর ফলে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেল। পঞ্চায়েত ভোটের পর আড়াই বছর পেরয়নি। তাই সংখ্যাগরিষ্ঠতা হলেও পঞ্চায়েত আইন অনুযায়ী বোর্ড ভাঙা যাবে না। ওই সময় পেরনোর পর জোটের বোর্ড ভেঙে দিয়ে নতুন করে বোর্ড গঠন করা হবে। 
তৃণমূলে যোগ দিয়ে ওসমান গনি বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল হতে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছি।
সম্পর্কিত সংবাদ