নয়াদিল্লি: প্রত্যাশিতই ছিল। বহু প্রতীক্ষিত জিএসটি কাঠামো সংস্কারের কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে ছাড়পত্র দিল মন্ত্রিগোষ্ঠী। এর ফলে কাঠামোয় ধাপের সংখ্যা চারটি থেকে কমে দু’টি হতে চলেছে।
নয়াদিল্লি: প্রত্যাশিতই ছিল। বহু প্রতীক্ষিত জিএসটি কাঠামো সংস্কারের কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে ছাড়পত্র দিল মন্ত্রিগোষ্ঠী। এর ফলে কাঠামোয় ধাপের সংখ্যা চারটি থেকে কমে দু’টি হতে চলেছে।
জিএসটিতে বড়সড় বদল আসতে চলেছে বলে লালকেল্লার ভাষণে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুযায়ী পদক্ষেপ করে কেন্দ্র। জিএসটি কাঠামোয় বদল সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছিল মন্ত্রিগোষ্ঠীর কাছে। বর্তমানে জিএসটি কাঠামোয় চারটি ধাপ আছে- ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। আগামী দিনে ১২ শতাংশ ও ১৮ শতাংশের ধাপ উঠে যাবে। তখন কমে গিয়ে শুধুই পাঁচ এবং ১৮ শতাংশ- এই দু’টি ধাপ হবে। বৃহস্পতিবার বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে ছ’সদস্যের মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব ছাড়পত্র পেয়েছে।
তামাকজাত পণ্য, নির্দিষ্ট কিছু বিলাসবহুল গাড়ি সহ কয়েকটি ক্ষেত্রে ৪০ শতাংশ লেভি দিতে হয়। আগামীদিনেও তাতে কোনও পরিবর্তন হচ্ছে না। শুধু তাই নয়, এর আওতায় দামি গাড়িকে যুক্ত করার প্রস্তাব প্রস্তাব দিয়েছে মন্ত্রিগোষ্ঠী। আগে প্রায় ৯৯ শতাংশ পণ্য জিএসটির ১২ শতাংশ করের আওতায় ছিল। ভবিষ্যতে তা ৫ শতাংশের আওতায় আসতে চলেছে। আর ২৮ শতাংশের আওতায় থাকা পণ্যগুলি চলে আসবে ১৮ শতাংশের আওতায়।