Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুড়মালি নববর্ষে ছুটির দাবি  

কুড়মালি নববর্ষে ছুটির দাবি
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: কুড়মি সমাজের মানুষ প্রকৃতি পূজারি। প্রাচীন এই জনজাতির উৎসবের আচার অনুষ্ঠান সবই প্রকৃতিকেন্দ্রীক। পয়লা মাঘ সূর্য উত্তরায়ণ থেকে দক্ষিণায়ণ যাত্রা শুরু করে। কুড়মি সমাজ অক্ষায়ন বা আখ্যানযাত্রা‌র দিন নববর্ষ পালন করেন। কুড়মালি নববর্ষ পালনের জন্য দীর্ঘদিন ধরে সরকারি ছুটির দাবি রয়েছে। জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাত বলেন,  মকর সংক্রান্তিতে টুসু পরব শেষে পিঠে পুলি খেয়ে টুসু ভাসিয়ে বছর শেষ হয়। পরের দিন কুড়মালি নতুন বছর শুরু হয়। সংগঠনের তরফে টুসু মকর পরব, আইখ্যান যাত্রা তথা কুড়মালি নববর্ষের ছুটির দাবিতে এদিন ঝাড়গ্রাম জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ