Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কড়িধ্যা পঞ্চায়েতের বিজেপির চার সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের

কড়িধ্যা পঞ্চায়েতের বিজেপির চার সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বুধবার কড়িধ্যা পঞ্চায়েতের ৪ সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করে বিডিওর কাছে জমা করলেন তৃণমূল সহ মোট ১১জন পঞ্চায়েত সদস্য। বিডিও তা যাচাই করে দেখে নেন। এরপর একটি নির্দিষ্ট দিন ধার্য করে এই সংক্রান্ত বৈঠক ডাকবেন বিডিও। ফলে এই বোর্ড তৃণমূলের দখল করা শুধু সময়ের অপেক্ষা। এই পঞ্চায়েতে মোট ১৭টি আসন রয়েছে। বিজেপি ৯টিতে জয় পেয়ে বোর্ড দখল করে। বাকি ৮টি আসন পায় তৃণমূল। এরপর বিজেপির উপপ্রধান ও আরও দুই সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। শুধুমাত্র প্রধান ও সঞ্চালকরা বিজেপির হয়ে বোর্ড সামলাচ্ছিলেন। সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আইনমোতাবেক বোর্ডের দখল পায়নি তৃণমূল। এখন সঞ্চালক পরিবর্তনের সময় আসায় বিধায়ক বিকাশ রায়চৌধুরীর উপস্থিতিতে বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। দলের অঞ্চল সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, পঞ্চায়েত বিজেপি দখল করলেও পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠতা আমরাই পেয়েছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ