Bartaman Logo
১০ জুন, ২০২৬

নতুন দল ঘোষণা কেসিআর-কন্যার

গান্ধী, সিন্ধিয়া, যাদব, থ্যাকারে, পাওয়ারের পর এবার আরও এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারে ভাঙন। আনুষ্ঠানিকভাবে নতুন দলের ঘোষণা করলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) কন্যা কে কবিতা।

নতুন দল ঘোষণা কেসিআর-কন্যার
  • ২৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: গান্ধী, সিন্ধিয়া, যাদব, থ্যাকারে, পাওয়ারের পর এবার আরও এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারে ভাঙন। আনুষ্ঠানিকভাবে নতুন দলের ঘোষণা করলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) কন্যা কে কবিতা। তেলেঙ্গানা আন্দোলন ও নতুন রাজ্য গঠনের পথে ২০০১ সালে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) গড়েছিলেন কেসিআর। যদিও আঞ্চলিকতার গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরের রাজনৈতিক আকাঙ্ক্ষায় ২০২২ সালে তিনি দলের নাম বদলে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) করেন। পরিবারের সঙ্গে সংঘাতের আবহে এবার কবিতাও তাঁর নতুন দলের নাম রাখলেন টিআরএস। তবে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি নয়, কেসিআর-কন্যার দলের পূর্ণাঙ্গ নাম তেলেঙ্গানা রাষ্ট্র সেনা। বাবা কেসিআর ও দাদা কে টি রামারাওয়ের (কেটিআর) সঙ্গে কবিতার মতবিরোধ নতুন নয়। দল বিরোধী কাজের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। বিবাদের জেরেই ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি বিধান পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন কবিতা। শনিবার কবিতা নতুন দল ঘোষণা করায় সেই পারিবারিক সংঘাতই আনুষ্ঠানিকভাবে ভাঙনের রূপ পেল। শুধু নতুন দল ঘোষণাই নয়, কবিতা এদিন একযোগে আক্রমণ করলেন বিজেপি, কংগ্রেস ও তাঁর পুরানো দল বিআরএসকে। তাঁর আক্রমণ থেকে রেহাই পেলেন না বাবা কেসিআর ও দাদা কে টি রামারাও-ও। কবিতার দাবি, আমরা জানি কেটিআর কিছুই বোঝেন না। কিন্তু কেসিআর বদলে গিয়েছেন। তিনি এখন একজন ‘অনুভূতিহীন’ মানুষ। কারণ মানুষের রোজকার ইস্যুগুলির আর কোনো মূল্য নেই তাঁর কাছে। এদিন রাজ্যের ২৩ জেলা থেকে কবিতার প্রায় ৫০ হাজার সমর্থক উপস্থিত হয়েছিলেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ