Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কচুরিপানা দিয়ে হস্তশিল্প, উদ্যোগী  রাজ্যের খাদি বোর্ড

কচুরিপানা দিয়ে হস্তশিল্পের নানা ধরনের সামগ্রী তৈরিতে উদ্যোগ নিয়েছে রাজ্যের খাদি বোর্ড। এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ হয়েছে। তৈরি হয়েছে ক্লাস্টার।

কচুরিপানা দিয়ে হস্তশিল্প, উদ্যোগী  রাজ্যের খাদি বোর্ড
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কচুরিপানা দিয়ে হস্তশিল্পের নানা ধরনের সামগ্রী তৈরিতে উদ্যোগ নিয়েছে রাজ্যের খাদি বোর্ড। এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ হয়েছে। তৈরি হয়েছে ক্লাস্টার। এই জলজ গুল্ম থেকে তৈরি সামগ্রী সরকারি অফিসগুলিতে দেওয়ার পরিকল্পনা বোর্ডের। কচুরিপানা থেকে ব্যাগ, ট্রে, বাস্কেট, পেন স্ট্যান্ড, ফাইল কভার ইত্যাদি তৈরি হতে পারে। বর্ধমানের পূর্বস্থলীর বড় কোবলা এলাকায় একটি প্রকল্প নিয়েছে রাজ্যের খাদি ও গ্রামীণ শিল্প পর্যদ। চলতি মাস থেকে বিভিন্ন জায়গায় কচুরিপানা তোলার কাজ শুরু হয়েছে। এই কচুরিপানা শুকিয়ে তৈরি হবে বিভিন্ন সামগ্রী। এছাড়া শুকনো কচুরিপানাও কেনা হচ্ছে। পরবর্তী ধাপে শিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে। চেয়ারম্যান কল্লোল খাঁ জানান, কচুরিপানার তৈরি জিনিস সরকারি অফিসগুলিতে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ