Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠে বিজ্ঞান ও গণিত চর্চা

কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠে বিজ্ঞান ও গণিত চর্চা
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বোস-আইনস্টাইন সংখ্যায়ন তত্ত্বের শতবর্ষ ও শ্রীনিবাসন রামানুজের জন্মদিবস উদযাপন উপলক্ষ্যে শনি ও রবিবার দুই দিনব্যাপী বিজ্ঞান ও গণিত চর্চার আয়োজন করা হয়েছে কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠে। শনিবার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান প্রদীপকুমার চট্টোপাধ্যায়, কলকাতার বি ডি গভর্নমেন্ট হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সিদ্ধার্থশঙ্কর চট্টোপাধ্যায়, জেলা বিদ্যালয়ের পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডল সহ অন্যরা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত সায়েন্স এগজিবিশন, ম্যাথ পার্ক, ম্যাথ ল্যাব এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। প্রদীপকুমার চট্টোপাধ্যায় বোস-আইনস্টাইন সংখ্যায়ন তত্ত্বের উপর বক্তব্য রাখেন। সিদ্ধার্থশঙ্কর চট্টোপাধ্যায়ের বক্তব্যে গণিতের বিষয়বস্তুগুলি অনেক প্রাঞ্জল হয়ে ওঠে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ