নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রবিবার কোচবিহার শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কনভেনশন হল। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৯ হাজার ভোটে পিছিয়ে ছিল। সেই ঘাটতি কেন হল, তা মেটানোর জন্য কি করা প্রয়োজন, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ।



