Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারে রেলের ওয়েটিং রুম থেকে গাঁজা সহ ধৃত ২

কোচবিহারে রেলের ওয়েটিং রুম থেকে গাঁজা সহ ধৃত ২
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও কোচবিহার: নিউ কোচবিহার রেল স্টেশনের ওয়েটিং রুম থেকে সাড়ে ছ’কেজি গাঁজা সহ দু’জনকে গ্রেপ্তার করেছে জিআরপি। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার জিআরপি এক নম্বর প্ল্যাটফর্মের দ্বিতীয় শ্রেণির ওয়েটিং রুম থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করেছে জিআরপি।  ধৃতদের নাম হাসানুজ্জামান ও হুমায়ুন শেখ। তাদের বাড়ি মুর্শিদাবাদে। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনের একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে নিউ কোচবিহার জিআরপি।
Advertisement
সম্পর্কিত সংবাদ