নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: একটি অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কোচবিহারে আসেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। কোচবিহারের গুঞ্জবাড়িতে মনীষী পঞ্চানন হলে তিনি সভায় যোগ দেন। কিন্তু সিতাইয়ের প্রচারে তিনি যাননি। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। তিনি যে কাজে এসেছিলেন, সেটা করেছেন।



